শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের আইনক্স প্রেক্ষাগৃহে নতুন বাংলা ছবি “প্রত্যাবর্তন The Homecoming”- এর প্রিমিয়ার শো হয়ে গেল।প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও বিশিষ্ট অতিথিরা। ছবিটি পরিচালনা করেছেন ড. শুদ্ধসত্ব চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছেন পাঞ্চালি চট্টোপাধ্যায়।বাংলা তথা ভারত তথা সারা পৃথিবীতে বোধহয় এই প্রথম যেখানে ছবির সমস্ত কলাকুশলীরা প্রত্যেকেই ডাক্তার।

এই চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে ছয়জন মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীর পুনর্মিলনকে কেন্দ্র করে, যেখানে তাদের অতীত স্মৃতি, বর্তমান জীবনের টানাপোড়েন ও অপ্রত্যাশিত কিছু ঘটনার মাধ্যমে মানবিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। প্রিমিয়ার শো শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে নির্মাতারা তাঁদের অভিজ্ঞতা ও ছবির ভাবনা তুলে ধরেন। দর্শকমহলে ছবিটি ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে।

