দুটি মিউজিক ভিডিয়োতে জিয়া,এই পুজোতেই রিলিজ

✍️By Ramiz Ali Ahmed
অভিনেত্রী জিয়া সরখেলকে এবার পুজোয় দুটি মিউজিক ভিডিওতে দেখা যাবে।একটি বাংলা ও একটি হিন্দি গানে।

‘বেখেয়ালি মন’ বাংলা গানটি পেয়েছেন দোলন,মিউজিক কম্পোজ করেছেন দোলন মৈনাক।মিউজিক ভিডিয়োটির কোরিওগ্রাফি করেছেন রানা বিশ্বাস।’বেখেয়ালি মন’-এ জিয়ার বিপরীতে দেখা যাবে প্রসূন সাহাকে।

হিন্দি মিউজিক ভিডিও ‘তুমারা হোনে লাগা’য় কন্ঠ দিয়েছেন ভিকি এ খান,মিউজিক কম্পোজেও ভিকি এ খান।এই গানে কোরিওগ্রাফি করেছেন পঙ্কজ শীল।এই মিউজিক ভিডিওতেও জিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন প্রসূন সাহা।

অভিনেত্রী তার মিউজিক ভিডিও দুটি নিয়ে জানালেন,”দুটোই রোমান্টিক গান।বাংলা গানটা দোলন দি গেয়েছেন।খুব মিষ্টি গলা।মানুষ হিসেবেও দোলন দি,মৈনাক দা খুব ভালো।ওদের সঙ্গে প্রথম কাজ করলাম কিন্তু এক মুহূর্তের জন্যও মনে হয়নি প্রথম কাজ করলাম।খুব ভালো সম্পর্ক হয়ে গেছে ওদের সঙ্গে।হিন্দি গানটাও নিয়ে খুব আশাবাদী।হিন্দি মিউজিক ভিডিয়োতে প্রথম অভিনয় করলাম।দুটোতেই আমার কো অ্যাকটর প্রসূন।প্রসূন সাহা খুব সাপোর্টিভ কো অ্যাকটর।”

ছবি:বিশ্বজিত সাহা

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *