‘ছোট্ট পিকলু’র গান প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:’এস থ্রি এন্টারটেনমেন্ট’ নিবেদিত সোমনাথ ভট্টাচার্য পরিচালিত নতুন বাংলা ফিচারফিল্ম ‘ছোট্ট পিকলু’ মুক্তি পেতে চলেছে আগামী ২২ মার্চ।

শনিবার কোলকাতা প্রেস ক্লাবে এই পরিচালক সোমনাথ ভট্টাচার্য’র এই কাহিনীচিত্রের সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ‘এফ এম ডি মিউজিক’-এর ব্যাবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রমেশ ভাণ্ডারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আশা করি এই গানগুলো সঙ্গীত প্রেমীদের মুগ্ধ করবে।”
সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ছোট্ট পিকলু’-তে কণ্ঠ দানকারী একাধিক কণ্ঠসঙ্গীত শিল্পী।

এই কাহিনীচিত্রের প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “করোনা অতিমারির সময় বিশ্বের সর্বত্র লকডাউনের প্রভাবে জনজীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার এক অন্যতম জীবন্ত দলিল হয়ে উঠতে পারে এই কাহিনীচিত্র।
লকডাউনের সময় অন্য অনেকের মতোই কাজ হারিয়েছিলেন পিকলুর অভিভাবক। সেই সময়ের বেশ কিছু জীবন্ত সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কাহিনীচিত্রে।”


মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক সোমনাথ ভট্টাচার্য, সঙ্গীত পরিচালক বাবুল বোস, সঙ্গীত শিল্পী অন্বেষা দত্তগুপ্ত,অভিনেতা পার্থ সারথি, তানবীর খান,শিশুশিল্পী শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *