আরামবাগের তারামা প্রেক্ষাগৃহে সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান

✍️পিয়াসী মল্লিক

রবিবার ১০ জানুয়ারি, আরামবাগ তারামা প্রেক্ষাগৃহে প্রায় শতাধিক কবি সাহিত্যিক শিল্পীদের নিয়ে কবিতাপাঠ,সঙ্গীত,আবৃত্তি এবং সাহিত্যচর্চায় সুন্দর আনন্দময় হয়ে ওঠে দিনটি।দেশ বিদেশের বহু কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।আরামবাগের সাধন বারিক,বাংলাদেশের অজিত রায়,কলকাতার কেতকীপ্রসাদ সহ আরও অন্যান্য জেলার যেমন পুরুলিয়া, বাঁকুড়া ও মেদনীপুর থেকে বহু কবি সাহিত্যিক আসেন।আগামী দিনে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।এই সুন্দর সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানের পরিচালনা করেন কবি সুনীল চক্রবর্তী।সহযোগিতায় শিক্ষক গৌতম চক্রবর্তী ও অধ্যাপিকা বুলবুলি বন্দ্যোপাধ্যায়।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *