কলকাতা: উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ১৫/২/সি, বলাই সিংহ লেন, কলকাতা–৭০০০০৯ সনাতনী সংঘ-এর উদ্যোগে একটি **বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্তে শর্করার মাত্রা (Blood Sugar) পরীক্ষা, রক্তচাপ (Blood Pressure) পরীক্ষা, ই.সি.জি. (ECG), সাধারণ চিকিৎসকের পরামর্শ, দন্ত চিকিৎসকের পরামর্শ, চক্ষু পরীক্ষা (প্রয়োজনে বিনামূল্যে চশমা প্রদান), ফিজিওথেরাপি এবং বাত (Arthritis) পরীক্ষা-সহ একাধিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রম সংঘের “কার্তিক মহারাজ”, কাউন্সিলর “মীনা দেবী পুরোহিত”,বিজেপি মিডিয়া কনভেনর “চন্দ্রশেখর বসুটিয়া” এবং উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি “তমোঘ্ন ঘোষ” উত্তর কলকাতা যুব মোর্চার প্রেসিডেন্ট “সুবোধ দাস” এবং “আনন্দ শাউ”। শিবিরের সার্বিক আয়োজনের দায়িত্বে রয়েছেন আনন্দ শাউ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দাকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *