নিজস্ব প্রতিনিধি:’তৃতীয় রাজ্য পিনচ্যাক সিলাট চ্যাম্পিয়নশিপ ২০২২ ‘ শুরু হলো শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ে। ২০ ডিসেম্বর মঙ্গলবার পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।


অনুষ্ঠানে সম্মান জানানো হয় বঙ্গ ভূষণ অধ্যাপক সুকুমার মুখোপাধ্যায়, জাতীয় ফুটবল প্রশিক্ষক মৃদুল বন্দ্যোপাধ্যায় , স্বামী সিদ্ধেশানন্দজী মহারাজ, বিধায়ক বিবেক গুপ্তা, পৌরপিতা মহেশ শর্মা ও পৌরপিতা রাজেশ সিনহাকে।

পিনচ্যাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গল আয়োজিত দু’ দিনের এই প্রতিযোগিতায় বারোটি দলের তিনশো খেলোয়াড় অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তপন ঘোষ ও সাধারণ সম্পাদক সুনীল সিং।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *