আনন্দ সংবাদ লাইভ:দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান গাইলেন পুজোর নতুন গান।‘এসেছে দূর্গা মা’ নামে গানটি লিখেছেন শিল্পী নিজেই। সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন মেধাবী সঙ্গীতপরিচালক রাজা কাশ্যেফ।

গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটির এই ভিডিওতে শিল্পী রুবাইয়াত জাহানের সঙ্গে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ, রেবেকা , নিপুণ রাজ, অমিত সিনহা, মোফাজ্জেল হোসেন। এটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাবে বলে জানানো হয়েছে।
এই নতুন গান নিয়ে কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান বলেন, ছোটবেলা থেকে হিন্দু – মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছি।আমি নিজে মুসলিম হলেও প্রতিটি ধর্মকে পারস্পরিক সম্মান প্রদর্শন করার চেষ্টা করি সবসময়।

গানটি তৈরির নেপথ্য কারণ সম্পর্কে শিল্পী বলেন,”আমার ছোটবেলার বন্ধু মুন্নী দাস কলকাতায় থাকে। মুন্নীকে পুজোয় সারপ্রাইজ দেওয়া জন্য প্রথমবার নিজে গান লিখলাম এবং গাইলাম। আমার গানের ওস্তাদ পন্ডিত মিহির কান্তি লাল আমার গানটি শুনবার পর খুবই খুশি হয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের গান যেনো আমি আরও বেশি – বেশি করতে পারি সেই জন্য উৎসাহও দিয়েছেন।যতটা আনন্দ আমি ঈদে করি, ঠিক তেমনি পুজোতেও আমি প্রচুর আনন্দ করি।”

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *