Close

বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীদের ত্রাণ বিতরণ

আনন্দ সংবাদ লাইভ:এমনিতেই করোনা আবহে মানুষ জর্জরিত তার উপর ঘূর্ণি ঝড় আমফান তছনছ করে দিয়েছে বাংলাকে। লকডাউনের সংকটময় পরিস্থিতির মধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে খাদ্য সংকট, শ্রমজীবী মানুষের কর্মহীনতা।এই পরিস্থিতিতে দিশা হাত বাড়িয়ে দিয়েছে ।
দিশা প্রতিবন্ধী স্কুল ও দেবেন্দ্রনাথ মন্ডল বি.এড ও ডি এল এড কলেজের কর্ণধার অধ্যক্ষ মধুসূদন মন্ডলের উদ্যোগে শতাধিক কর্মহীন বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য সুজাউদ্দিন সরদার ও এম এ জাহিদ চাল,ডাল,আলু,পেঁয়াজ, বিস্কুট, সোয়াবিন,লবণ, সাবান,রসগোল্লা, হ্যান্ড স্যানিটাইজারের বোতল সামগ্রী এবং নগদ টাকা তুলে দিলেন। বারুইপুর পঞ্চায়েত সমিতি দিশাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে চলেছে প্রতিনিয়ত। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী কানন দাস, সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী,কর্মধক্ষ
ইউনুস সরদার,অমলা মন্ডল,সাহিত্যিক শাজাহান হাওয়াইকর ,মনিরুল ইসলাম খান, শিক্ষাবিদ নুপুর মুখার্জী, শর্মিষ্ঠা সেনগুপ্তা,অঞ্চল সভাপতি সুশান্ত মন্ডল,জেলা পরিষদের সদস্যা শিল্পী গায়েন, হরিচরণ সর্দার, দেবাশিস মন্ডল, রতন মন্ডল, যাদব মন্ডল, সুশান্ত সাফুই, দেবদাস মন্ডল, সৌমেন্দ্রলাল নাথ প্রমুখ বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Leave a comment
scroll to top