আলাপন রায় : রবিবার গভীর রাত্রে মুম্বাইয়ের চেম্বুরের এক বেসরকারি হাসপাতালে মারা গেলেন ওয়াজিদ খান। সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট সংবাদটি সুনিশ্চিত করেন । অনেকের মতে করোনায় আক্রান্ত হয়েছিল ওয়াজিদ। যদিও জানা যায় কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি । পিটিআই -কে সেলিম জানায় বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে কিডনির সমস্যা ছিল বেশি । গতবছর ট্রান্সপ্লান্ট করার পরে কিডনি ইনফেকশন হয় তাঁর। কয়েকদিন ভেন্টিলেটারে থাকলেও দ্রুত অবস্থার অবনতি হতে থাকে । অবশেষে মাত্র ৪২ বছর বয়সে জীবন প্রদ্বীপ নিভে যায় এই নক্ষত্রের ।সালমান খানের বহু ছবিতে কাজ করেছে ওয়াজিদ । ১৯৯৮ সালে প্যায়ার কিয়া তো দরনা ক্যায়া দিয়ে শুরু তাঁর যাত্রা । এরপর গর্ব, তেরে নাম, তুমকো না ভুল পায়েঙ্গে, পার্টনার, ওয়ানটেড, ডাবাং, এক থা টাইগার – সব ছবিতেই সংগীতের মাধ্যমে দর্শকের মন জয় করেন ওয়াজিদ। সাম্প্রতিক সলমনের ভাই ভাই ও প্যায়ার কারোনা গানেও সুর দিয়েছেন সাজিদ-ওয়াজিদ জুড়ি ।
এছাড়াও সারেগামাপা-এ বিচারক ছিলেন তাঁরা।আইপিএল ৪-এর থিম সং ধুম ধাড়াকা লিখে এবং ফাস্ট ও পেপি গানের জন্য অনুরাগীদের মনে বিশেষ স্থান করে নেয় এই জুড়ি । আজও তেরে নামের গান  মানুষের মনে দাগ কেটে রয়েছে। ওয়াজিদের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে । খবর পেয়ে শোক প্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ান, বিশাল দাদলানি, শঙ্কর মহাদেবন, জাভেদ আলির মতো বিশিষ্ট তারকারা ।ঋষি কাপুর, ইরফান খানের পর ফের এক প্রতিভা হারালো বলিউড। 

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *