শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স-এর ‘শারদ সুন্দরী ২০২০’র কার্টেন রেইজার

নিজস্ব প্রতিনিধি:বিগত বছর গুলোর মতোই শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স উপস্থাপনা করছেন এ বছরের শারদ সুন্দরী, যেমনটি আমরা সবাই জানি, সুন্দর মুখের খোঁজের জন্য খুবই জনপ্রিয় এবং বহুল প্রতীক্ষিত বার্ষিক এই উদ্যোগ দুর্গাপূজার সময় বেশ নজর কাড়ে এবং এই বছর তার ৮ম বর্ষ ।

আগের বছরগুলিতে জনপ্রিয় পূজা প্যান্ডেলগুলিতে, প্রিমিয়াম আবাসনগুলিতে এবং প্রিমিয়ার কলেজ ক্যাম্পাস গুলোয় সুন্দরী মুখের খোঁজ চলেছিল। কিন্তু এই বছর, কোভিড -১৯ এর জন্য সুরক্ষার কারণে অনুসন্ধান সম্পন্ন হল সম্পূর্ণ অনলাইনে।

আশাতীত ভাবেই প্রতিযোগীদের সংখ্যা বিগত বছর গুলোর সব রেকর্ড ভেঙে দিল। অনলাইনে আসা পনেরো হাজারের মতো প্রতিযোগীদের মধ্যে বেছে নেওয়া হয় সেরা বারোকে।এদিনের অনুষ্ঠানে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সংস্থার কর্ণধার রূপক সাহা। শ্রী রূপক সাহা,পরিচালক, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, বললেন, “কোভিড -১৯ বিধিনিষেধ অনেক সমস্যা তৈরি করলেও আমরা এর ফর্ম্যাটটি অন্য ভাবে ভেবে অনলাইনে নিয়ে এসেছিলাম। এতে প্রতিযোগিদের অংশগ্রহণ করতে অনেক সুবিধাই হয়েছে । প্রতিযোগীদের শারদসুন্দরী ডট কম এ গিয়ে তাদের এই উৎসবের সেরা মুহূর্তের ফটোগ্রাফ পাঠাতে হল।আশাতীত ভাবে পনেরো হাজারের বেশী প্রতিযোগী যোগ দেন।সেরা দশজন এদিনের অনুষ্ঠানে যোগ দেন।সঙ্গে ছিলেন গত বছরের বিজয়ী মণীষা সেন।আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।বেছে নেওয়া হবে এবারের শারদ সুন্দরীকে।”

ছবি:বিশ্বজিত সাহা

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *