নিজস্ব প্রতিবেদক:২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে, নব নালন্দার আয়োজনে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সারাদিনব্যাপী রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। দুটি পর্বে হল এবারের অনুষ্ঠান। প্রথম পর্ব অনুষ্ঠিত হয় সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। দ্বিতীয় পর্ব বিকেল ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত। নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানালেন, এই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে নব নালন্দার কলকাতা ও শান্তিনিকেতনের পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিল্প সংস্কৃতি জগতের স্বনামধন্য শিল্পীরা। প্রথম পর্বে ছিল অতিথি শিল্পীদের নিবেদন। নব নালন্দার অগণিত ছাত্র-ছাত্রী-শিক্ষক-শিক্ষিকারা একত্রে পরিবেশন করেন নৃত্যগীতি আলেখ্য ‘উদয়দিগন্তে শঙ্খ বাজে’। দেবাদৃত চট্টোপাধ্যায়ের পরিচালনায় পরিবেশিত হয় শত কন্ঠে রবীন্দ্র গান। দ্বিতীয় পর্বে ছিল শ্রাবণী সেন মিউজিক একাডেমীর সম্মেলক গান, ব্রততী পরম্পারার সম্মেলক নিবেদন ‘বিশ্বতীর্থে রবীন্দ্রনাথ’, ইমন চক্রবর্তীর নিবেদনে রবীন্দ্র সঙ্গীতে মুক্তধারা, সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় ‘আজি এ আনন্দ সন্ধ্যা’ শিরোনামে এক শতকের পারে সুচিত্রা-কণিকা। পরিবেশনায় ছিল নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। সিনথেসাইজারে সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশনায় ছিলেন নব রবি কিরণ এর শিল্পীরা, রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা’র পরিবেশনায় ছিল ফুলিয়া আনন্দ ধ্বনি। একক গান ও কবিতা পরিবেশনে ছিলেন শমীক পাল, অদিতি গুপ্ত, দেবাদৃত চট্টোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত, রিমা মিত্র, সুতপা বন্দোপাধ্যায়, সুমন পান্থী, দেবশ্রী বিশ্বাস, শীর্ষ রায়, সুদীপ্ত রায়, চন্দ্রাবলী রুদ্র দত্ত, প্রণতি ঠাকুর, কোয়েল অধিকারী, প্রিয়াঙ্গী লাহিড়ী, অ্যারিনা মুখোপাধ্যায়, রিনি বিশ্বাস, রঞ্জিনী মুখোপাধ্যায়, সাম্য কার্ফা, শ্রেয়া গুহ ঠাকুরতা, শোভন গাঙ্গুলী, প্রবুদ্ধ রাহা, মৌনীতা চট্টোপাধ্যায়, সৈকত শেখরেশ্বর রায়, অভীক মল্লিক, অলক রায় চৌধুরী, প্রদীপ দত্ত, গৌরব সরকার, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলি দত্ত, সত্যজিৎ দেবরায়, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *