নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে মুক্তি পেল “৬০ এর পরে” ছবির পোস্টার এবং ট্রেলার।ছবিটি পরিচালনা করেছেন সৌভিক দে।এম.এস.ফিল্মস অ্যান্ড প্রোডাকশনস নিবেদিত মীনা শেঠী মন্ডলের প্রযোজনায় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র,অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়,পিয়ালী মুখোপাধ্যায়,অমিত শেঠী সহ অন্যান্যরা।

ছবির গল্পে দেখা যাবে,একটি ছেলে ভালোবেসে বাড়ির অমতে তাঁর বান্ধবীকে বিয়ে করেছে।বিয়ের পর সুখী দাম্পত্য থাকলেও হঠাৎই চাকরি চলে যায় ছেলেটির।তখন তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল।এরপর দুর্ভাগ্যবসত ওই ব্যক্তির বাচ্চাটি হতে গিয়ে স্ত্রী ও বাচ্চা দুজনেই মারা যায়।

সেই কষ্ট সহ্য করতে না পেরে ছেলেটি ফেরার হয়ে যায়।এরপর হঠাৎই শুরু হয় শহরে খুন।খুনের তদন্ত করতে আসেন এক গোয়েন্দা।সেকি পারবে আসল সত্য সামনে আনতে,নাকি তাঁর চেষ্টা পুরোটাই ব্যর্থ হয়ে যাবে!তা নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য।

ছবিতে গোয়েন্দার চরিত্রে রয়েছেন জয় সেনগুপ্ত এবং তাঁর স্ত্রীর চরিত্রে রূপাঞ্জনা মিত্র।অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় গোয়েন্দার সহকারীর চরিত্রে অভিনয় করছেন এবং অমিত রয়েছেন সেই পরিশ্রমী ছেলেটির চরিত্রে।বব সেনের সংগীত পরিচালনায় এই ছবিতে গান গেয়েছেন প্রতীক কুন্ডু,চন্দ্রিকা ভট্টাচার্য, ইন্দ্রনীল চক্রবর্তী এবং শতাব্দী।খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি,তবে যারা ছবির ট্রেলারটি এখনও দেখে উঠতে পারেননি,তারা দেরি না করে চটপট দেখে নিন,মন্দ লাগবেনা।

এদিন এম.এস.ফিল্মস অ্যান্ড প্রোডাকশনসের আরেকটি হিন্দি ছবি “ওয়ার্ল্ড ইজ মাইন”-এর ঘোষণা হয়ে গেল।”ম্যায় মুলায়ম” খ্যাত অমিত শেঠীকে এখানে দেখা যাবে ভুবন সিং-এর চরিত্রে।ছবিটির পরিচালনা করছেন কাফিল আহমেদ এবং সৌভিক দে। সৌভিক দে-র পরিচালক হিসেবে হিন্দিতে ডেবিউ।জাতীয় পুরষ্কারপ্রাপ্ত বহু হিন্দি ছবির চিত্রনাট্যকার রাশিদ ইকবাল এই ছবির।প্রযোজনায় মীনা শেঠী মন্ডল।

অমিত শেঠী ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাই দেবলীনা, চিত্রালী দাস,রিয়া পাল প্রমুখ।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *