নিত্যদিনের ঝঞ্ঝাটের মধ্যেও #উজ্জ্বলতা ধরে রাখতে মহিলাদের ওলে পাওয়ার ডুও ব্যবহার করতে উৎসাহিত করছেন তারা সুতারিয়া

১ অক্টোবর ২০২১, মুম্বাই: বিগত কয়েক বছরে এই বিশ্ব দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে এবং এই সময় আরও অনেক বেশি কিশোরী প্রাপ্তবয়স্ক হয়ে উঠছেন। দক্ষতার সঙ্গে গৃহস্থালি পরিচালনার পাশাপাশি, খরচ নিয়ন্ত্রণ এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের মহিলাদের প্রশংসনীয় ভূমিকা নিত্য নতুন মাইলস্টোন তৈরি করছে। বিভিন্ন পিছুটান কে সফলভাবে অতিক্রম করে মেয়েরা অন্য ভাবে এগিয়ে চলেছেন। তবে এই অস্থির দৈনন্দিন জীবনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ত্বক।

নাচ গান অভিনয়ের জগতে বহুমুখী প্রতিভা সম্পন্ন তারা সুতারিয়া নিজের মাটির কাছাকাছি থাকা ভাবমূর্তির জন্য সকলের কাছে পরিচিত। তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী চলাফেরা প্রত্যেক মহিলার অনুকরণযোগ্য। এই বলিউড তারকা সম্প্রতি নিজের উজ্জল, ঝকঝকে ত্বকের গোপন রহস্য উন্মোচন করেছেন- দ্য ওলে পাওয়ার ডুও।

ওলের সঙ্গে তার নতুন প্রাত্যহিক প্রাতঃকালীন ত্বক পরিচর্যার রোজনামচা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে তারা সুতারিয়া বলেন “আমি বিশ্বাস করি বড় হয়ে ওঠা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই সময় আমরা নিজেদের কাছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কে খুঁজে বের করতে উৎসাহিত হয়ে উঠি। দৈনন্দিন বিভিন্ন চ্যালেঞ্জ এবং কখনো বড়সড় সমস্যার মধ্যে দাঁড়িয়েও আমার কাছে নিজের সামান্য যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা দৈনন্দিন ত্বকের পরিচর্যা বা গান শোনার মত সামান্য বিষয়ের মধ্যে দিয়েও হতে পারে। নিজের প্রাত্যহিক ত্বক পরিচর্যার রুটিনে ওলে পাওয়ার ডুও যুক্ত করার পরে দিনের দীর্ঘ সময় পার করার পরেও আমার ত্বক তাজা থাকছে। আমি সমস্ত মহিলাদের বলবো আপনারাও উজ্জ্বল হয়ে উঠুন এবং ওলে-কে সঙ্গে নিয়ে সারাদিন ধরে থাকুন ঝলমলে।”

ওলে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রোহিনী ভেঙ্কটেশ্বরণ বলেন, “ওলে তে আমরা সারা বিশ্বের মহিলাদের ত্বকের চাহিদাগুলোকে প্রথম স্থানে রেখেছি। আধুনিক মহিলারা নির্ভয় নিজেদের স্বপ্ন পূরণ করতে ছুটে চলেছেন, তাদের গতি অপ্রতিরোধ্য। আমাদের নতুন কর্মসূচিতে আমরা চাই প্রত্যেক মহিলা নিজেদের জয়যাত্রায় ওলে কে নিজেদের পাশে পান। একটি ব্র্যান্ড হিসেবে আমরা সব সময় মহিলাদের জন্য নিজেদের সেরাটুকু দিয়ে থাকি, আমরা আশা করি এর ফলে আমাদের উপভোক্তারা তাদের অন্তর্নিহিত ঔজ্বল্ব খুঁজে পাবেন, বিশেষ করে যখন তারা নিজেদের বহুমুখী ভূমিকা নিয়ে দুনিয়ার মুখোমুখি হবেন।”

ওলের নতুন চলচ্চিত্রে একটি ফটোশুটে তারাকে তার অগ্রাসি ভাবমূর্তিতে তুলে ধরা হয়েছে। শেষ টেকের পর দিনের দীর্ঘ পরিশ্রমের পর ক্লান্ত তারা, ফটোগ্রাফারের অনুরোধে চূড়ান্ত শটের জন্য সোফায় গা এলিয়ে দিলেন। এই ফাঁকেই তার দ্রুত একবার মুখের ওপর হাত ফিরিয়ে নেওয়া থেকেই বোঝা গেল নিজের ত্বক এই কঠোর পরিশ্রমের পর কি অবস্থায় আছে তা নিয়ে তিনি কতটা সচেতন। যাই হোক তিনি দেখলেন তার ত্বক উজ্জ্বলতার সঙ্গে ঝলমল করছে। একটু হেসে তারা বুঝিয়ে দিলেন এর পেছনের গোপন রহস্য– পাওয়ার অ্যাক্টিভ নাইসিনামাইড যুক্ত ওলে #পাওয়ার ডুও। এই বার্তায়, ব্র্যান্ডটি একটি দীর্ঘমেয়াদি উত্তম স্কিন কেয়ার রুটিনের ওপর গুরুত্ব দিয়েছে এবং অল্প বয়সী মহিলাদের দুশ্চিন্তা মুক্ত হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে #উজ্জ্বল হয়ে ওঠার প্রেরণা দিচ্ছে।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *