বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে চৌতাড়ায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে চৌতাড়ার মোড়ে এক বিরাট রক্তদান শিবির হয়ে গেল । শিবিরে প্রায় তিন হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।এই উপলক্ষে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে গেল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না,বিধায়ক ডঃ করবী মান্না,স্নেহাশীষ চক্রবর্ত্তী এবং হুগলী জেলার তৃণমূল দলের সভাপতি দিলীপ যাদব,স্থানীয় তৃণমূল নেতা মুন্সী সাকাওয়াত হোসেন,গোপীনাথ পুর (১) পঞ্চায়েত প্রধান বিজলী মাঝি,সাংবাদিক নৌসাদ মল্লিক এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রসেনজিৎ কোনার।
উল্লেখ্য রক্তদান শিবিরে প্রায় ৩০০ জন মানুষ রক্তদান করেছেন।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *