নিজস্ব প্রতিবেদক :পুজোর আবহে ইতিমধ্যেই মেতে উঠেছে কলকাতা, প্যান্ডেল এর বাঁশ বাঁধা শুরু, কেনাকাটার ভিড়, আলো ঠিকরে পড়া শহরে ব্যস্ততা যখন তুঙ্গে…. এমন সময়ে সাউথ সিটি মল সাক্ষী থাকলো এক বর্ণময় সন্ধ্যার। ঠিক যেন’ হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত’।

অ্যাঞ্জেল ক্রিয়েশন্স প্রযোজিত সঙ্গীতা সিনহা নিবেদিত’ লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেলো সাড়ম্বরে। উপস্থিত ছিলেন প্রযোজিকা এবং ছবির অন্যতম অভিনেত্রী সঙ্গীতা সিনহা, তারকাখচিত এই ছবির মুখগুলি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, সায়নী ঘোষ, রাজনন্দিনী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক গাঙ্গুলী, ইন্দ্রনীল সেনগুপ্ত, জন ভট্টাচার্য প্রমুখ।ছবিটির পরিচালক রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত রামকমল মুখার্জী।

পরিচালক, অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে ছবির পোস্টার লঞ্চ ও লুক প্রকাশ এর চমকপ্রদ সন্ধ্যেটির আকর্ষণ ও দ্যুতি আরো বাড়িয়ে দিয়েছিলো টলিউড ইন্ডাস্ট্রির একমেবাদ্বিতীয়ম শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জীর আলোকময় উপস্থিতি এবং শুভকামনা।উপস্থাপনার দায়িত্বে ছিলেন সঞ্চালিকা জিনিয়া। সঙ্গীতার কথায়, “আগ্রহী দর্শকের উৎসুক মন জয় করবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। পরিচালক আত্মবিশ্বাসী’ অভিনয়, গল্প, চরিত্রায়ন এবং ক্যামেরার পিছনে থাকা প্রত্যেকটি মানুষের অনলস পরিশ্রম একটি নতুন ধরনের ছবি উপহার দেবে সিনেমাপ্রেমী দর্শকের।”

উৎসবের আবহাওয়া কে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের ঢেউ এ আরো মাতিয়ে দিলো সেদিনের সোনাঝরা সন্ধ্যা।”লক্ষ্মীকান্তপুর লোকাল”- এর শুভ সূচনার মুহূর্তের অপেক্ষায় থাকলো বাংলা সিনেমার দর্শক।

By Ramiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *