Close

উনিশ বছর পর মহালয়ার পুন্য দিনে সঙ্গীত পরিবেশন করবেন আরতি মুখোপাধ্যায় শহর কলকাতায়, সঙ্গে আরো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা

উনিশ বছর পরে মহালয়ার অনুষ্ঠানে ফিরছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে চলেছে জাগো দুর্গা, মহাজাতি সদনে, আগামী ২১ সেপ্টেম্বর, বিকেল ৫:৩০টা থেকে।

এই অনুষ্ঠানের অন্যতম প্রাপ্তি মহালয়ার পুন্য তিথিতে প্রায় উনিশ বছর পর অনুষ্ঠান করবেন আরতি মুখোপাধ্যায়। আছে আরো চমক। একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কবির সুমন, স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ। থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবাশিস বসু, মৌণিতা চট্টোপাধ্যায়।
ব্যাবস্থাপনায় বাবুতাই ঘোষ।

কবীর সুমন জানালেন, ” এইদিনে আমরা বাংলা আধুনিক গান গাইব। আমি আমার তৈরি বাংলা গান গাইব, থাকবেন আরো অনেক শিল্পীরা।”

অন্যদিকে, মহালয়ার অনুষ্ঠানে প্রায় উনিশ বছর পর সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়।
তিনি জানান, “এই শহর আমার প্রাণের শহর, গানের শহর, মহালয়ার পুন্য দিনে গান গাইতে আসছি সত্যি খুব ভালো লাগছে।”

Leave a Reply

Leave a comment
scroll to top